Dhaka মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জল শূন্য তিস্তা নদী

বিপুল চন্দ্র রায়
  • প্রকাশের সময় ০৬:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০২ বার দেখা হয়েছে

তিস্তায় ছিল স্রোতের গর্জন, ঢেউয়ের মাতম খেলা,
সেই নদী আজ কঙ্কালসার, বালুচরে বসে মেলা।
বুকের ভেতর ধু-ধু বালু, জলের দেখা নাই,
কৃষক কাঁদে মাঠের ধারে, কান্নার শেষ নাই।

বালুর চরে আটকা তরী, কাটছে মাঝির অলস দিন,
জলের অভাবে মাছের বংশ হচ্ছে ক্রমশ বিলীন।
ফসলে হয়তো ভরেছে পেট, তবু নদী আজ কাঁদে,
প্রাণটা তাহার শুকিয়ে মরে বালুর কঠিন ফাঁদে।

মরুর মতো খাঁ খাঁ করে, নেই জীবনের গান,
জল শূন্য তিস্তা নদী আজ যেন এক মৃত প্রাণ।
তিস্তা পাড়ের মানুষগুলো মেঘের পানে চায়,
একটু জলের তৃষ্ণাতে আজ চাতক হয়ে রয়।

মৃত এই তটরেখায় আবার নামুক জলের ধারা,
জেগে উঠুক মৃত তিস্তা, দুঃখ ঘুচুক সর্বহারার ।
স্রোতের গানে মুখর হোক শান্ত এই তিস্তা নদী ,
ফিরে আসুক যৌবন তার মুছে যাক সব শঙ্কা।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

জল শূন্য তিস্তা নদী

প্রকাশের সময় ০৬:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬