Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষা উপবৃত্তির কোন শ্রেণিতে কত টাকা পাবে শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী উপবৃত্তির আওতায় থাকবে।

নির্দেশিকা অনুযায়ী, প্রাক্‌-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা মাসিক ৭৫ টাকা করে উপবৃত্তি পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে কোনো পরিবারের একজন শিক্ষার্থী পড়লে মাসিক ১৫০ টাকা এবং দুইজন পড়লে ৩০০ টাকা পাওয়া যাবে। যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু রয়েছে, সেখানে একজন শিক্ষার্থী পড়লে মাসিক ২০০ টাকা এবং দুইজন পড়লে ৪০০ টাকা উপবৃত্তি দেওয়া হবে। একটি পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী এই সুবিধা পাবে।

উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও টিফিন বক্স কেনার জন্য ব্যবহার করা যাবে।

উপবৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে অন্তত ৮০ শতাংশ পাঠদিবসে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ন্যূনতম নম্বর ৩৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন সনদ থাকতে হবে এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট থাকতে হবে। ধারাবাহিক তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত থাকবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:০০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
১০৬ পড়া হয়েছে