Dhaka শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
এসএসসি ১৪,৩৩৩, দাখিল ৫,৬৭২, কারিগরি ১,১২৭ পরীক্ষার্থী

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:১৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৫০ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় এসএসসি, দাখিল ও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ আজ শুরু হয়েছে। জেলার সাতটি উপজেলায় মোট ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৩৩৩ জন, দাখিলে ৫ হাজার ৬৭২ জন এবং কারিগরিতে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি দাখিল ও কারিগরি ধারার শিক্ষার্থীরাও এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব নিয়োগসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলায় একাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি কেন্দ্রগুলোর মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫৪৯ জন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৮৩ জন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ৫৩১ জন, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ১৮৪ জন, সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজে ২৮২ জন, সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫২ জন এবং আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। দাখিলের দুটি কেন্দ্রে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ৪৯৬ জন এবং আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে। কারিগরি কেন্দ্রে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পরীক্ষা দিচ্ছে ২৪৩ জন।

তালা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪৯৮ জন, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৪৭ জন, খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশনে ৩৮৬ জন, কৃমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৮৩ জন এবং আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫৮ জন পরীক্ষা দিচ্ছে। দাখিল কেন্দ্রে তালা ফাজিল মাদ্রাসায় ৩৩১ জন ও পাটকেলঘাটা আল-আমান মাদ্রাসায় ৩৬৫ জন রয়েছে। কারিগরি কেন্দ্রে কুমিরা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ২১৪ জন।

শ্যামনগর উপজেলায় এসএসসি কেন্দ্রে নকিপুর সরকারি হরিচরণ মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৪১ জন করে এবং নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ে ৪৪৯ জন পরীক্ষার্থী রয়েছে। দাখিল কেন্দ্রে নওয়াবেঁকী বিড়ালক্ষ্মী কাদেরিয়া ফাজিল মাদ্রাসায় ৩৯১ জন এবং শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ৭০৭ জন অংশ নিচ্ছে। কারিগরি কেন্দ্রে শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬৪ জন এবং নকিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৮৬ জন পরীক্ষা দিচ্ছে।

কালিগঞ্জ উপজেলায় এসএসসি কেন্দ্রে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৩৪২ জন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৮৩ জন এবং কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫২ জন পরীক্ষার্থী রয়েছে। দাখিল কেন্দ্রে নাছরুল উলুম ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় ৪০৩ জন ও নলতা আহ্ছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসায় ২৯৯ জন পরীক্ষা দিচ্ছে। কারিগরি কেন্দ্রে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অংশ নিচ্ছে ২০৩ জন।

কলারোয়া উপজেলায় এসএসসি কেন্দ্রে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে ৭০৯ জন, সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ৪৪৮ জন, খোর্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭৩ জন এবং কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ৪৪৯ জন পরীক্ষার্থী রয়েছে। দাখিল কেন্দ্রে কলারোয়া আলিম মাদ্রাসায় ৬২২ জন এবং কারিগরি কেন্দ্রে একই প্রতিষ্ঠানে ১৯৫ জন অংশ নিচ্ছে।

আশাশুনি উপজেলায় এসএসসি কেন্দ্রে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৭৭৩ জন, বুধহাটা বাহাদুরপুর ডুবন মোহন কলেজিয়েট স্কুলে ৬১৯ জন, দরগাহপুর-শ্রীধরপুর স্কুল অ্যান্ড কলেজে ৪৬৫ জন, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে ৪৪৫ জন এবং বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২৬৩ জন পরীক্ষার্থী রয়েছে। দাখিল কেন্দ্রে আশাশুনি আলিম মাদ্রাসায় ৩৯৬ জন, গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসায় ৩৩২ জন, প্রতাপনগর আবুবক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসায় ১৮৫ জন এবং মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসায় ২৫৭ জন অংশ নিচ্ছে। কারিগরি কেন্দ্রে সুন্দরবন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ৫২ জন পরীক্ষা দিচ্ছে।

দেবহাটা উপজেলায় এসএসসি কেন্দ্রে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনে ৪১২ জন ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে ৭২৯ জন পরীক্ষার্থী রয়েছে। দাখিল কেন্দ্রে সখিপুর ফাজিল মাদ্রাসায় ২২৮ জন এবং কারিগরি কেন্দ্রে আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ জন অংশ নিচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নজরদারিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এসএসসি ১৪,৩৩৩, দাখিল ৫,৬৭২, কারিগরি ১,১২৭ পরীক্ষার্থী

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশের সময় ০৬:১৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬