Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির আয়োজনে রোভার স্কাউটদের মিলনমেলা

সাতক্ষীরায় ‘স্বপ্ন সিঁড়ি’র উদ্যোগে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) শহরের সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন আনন্দঘন আয়োজনে অংশ নেন রোভার স্কাউটরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সভাপতি নাজমুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ঈদ্রিস, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, স্বপ্ন সিঁড়ির সাবেক সভাপতি আলতাপ হোসেন, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বাসুদেব বসু বলেন, তরুণদের স্বপ্ন ও উদ্যোগই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন সিঁড়ি যে ধারাবাহিকভাবে রোভারদের একত্রিত করছে, তা প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সহ-সভাপতি এস এম বিপ্লব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন, মাতঙ্গিনী মণ্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশসহ অনেকে।

দিনব্যাপী এ মিলনমেলা প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের মধ্যে একাত্মতা, বন্ধুত্ব ও স্কাউটিং চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৬:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৩০ পড়া হয়েছে