Dhaka রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিতর্কে জড়ালেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: ভারতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার ও অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান-কে ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে। এবার তার বিরুদ্ধে গান চুরির অভিযোগ এনে ভারতের সুপ্রিমকোর্টে মামলা করেছেন প্রখ্যাত ধ্রুপদী সংগীতশিল্পী উস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন দাগর

অভিযোগে বলা হয়েছে, পোন্নিয়িন সেলভান ২ সিনেমার জনপ্রিয় গান ‘বীর রাজা বীর’-এ তার রচিত পুরোনো সংগীত ‘শিব স্তুতি’র একটি অংশ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তিনি ভারতের সুপ্রিমকোর্ট-এ মামলা দায়ের করেন। মামলার শুনানিতে বিচারপতিরা জানান, প্রকৃত সুরকার কে—তা নির্ধারণে বিষয়টি তদন্ত করা প্রয়োজন। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “শুধু গান পরিবেশন করলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে একই সুর আগে অন্য কারও ছিল কি না।”

এদিকে এ আর রহমানের পক্ষের আইনজীবী আদালতে বলেন, তার মক্কেল কখনো অন্যের অধিকার দাবি করেন না এবং নিজের সৃষ্টির বিষয়ে তিনি সবসময় স্বচ্ছ অবস্থানে থাকেন। শুনানি শেষে আদালত মামলাটি পরবর্তী তারিখ পর্যন্ত স্থগিত রেখেছেন। আগামী ২০ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের সংগীতাঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

ফের বিতর্কে জড়ালেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান

প্রকাশের সময় ০৫:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬