মাগুরা এতিমখানা কমপ্লেক্সে ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিল
- প্রকাশের সময় ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৯ বার দেখা হয়েছে
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা এতিমখানা কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পশ্চিমপাড়া স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মাগুরা এতিমখানা কমপ্লেক্স মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওলিউর রহমানের সঞ্চালনায় এবং কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করেন মুমিনবাড়ী মাদ্রাসা, মাদারীপুরের মুহতামিম হযরত মাওলানা গাজী বাইজিদ হোসেন আনছারী। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন হাফেজ মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা। বিশেষ বক্তা হিসেবে তাফসির করেন মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
এ সময় মাগুরা এতিমখানা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার পাঁচজন হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। মাহফিলে শতশত ধর্মপ্রাণ মুসল্লি এবং মাগুরা পশ্চিমপাড়া স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























