Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু

সুদানের করদোফান অঞ্চলের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এ তথ্য জানিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গত রোববার উত্তর করদোফান প্রদেশের সুদ্রি এলাকার একটি বাজারে ব্যস্ত সময় এ হামলা চালানো হয়। এতে বেসামরিক মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানবিক সংকট আরও তীব্র হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমার্জেন্সি লইয়ার্স অভিযোগ করেছে, সুদানের সেনাবাহিনীর ড্রোন থেকেই এ হামলা চালানো হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেস-কে জানান, সেনাবাহিনী বেসামরিক স্থাপনায় হামলা চালায় না এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এর এক সপ্তাহ আগে রাহাদ শহরের কাছে আরেকটি ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে আঘাত হানে, এতে আট শিশুসহ অন্তত ২৪ জন নিহত হন। এছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী বহরও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে দেশজুড়ে যুদ্ধে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র তথ্য অনুযায়ী, এ সংঘাতে অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা করদোফান অঞ্চলকে সংঘর্ষের অন্যতম কেন্দ্র হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সেখানে উভয় পক্ষের বিরুদ্ধে নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দারফুর অঞ্চলেও ব্যাপক হত্যাকাণ্ডের তথ্য উঠে এসেছে, যা যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে।

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৫:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
৮৯ পড়া হয়েছে