Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টা শুল্ক আদায় বন্ধ করবে যুক্তরাষ্ট্র

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৪ বার দেখা হয়েছে

আদালতের রায়ে অবৈধ ঘোষিত পাল্টা শুল্ক আদায় আজ মঙ্গলবার থেকে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। সংস্থাটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আদেশের সঙ্গে যুক্ত সমস্ত কোড মঙ্গলবার থেকে নিষ্ক্রিয় করা হবে। ডোনাল্ড ট্রাম্প ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)’ -এর অধীনে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেন। এর তিনদিনের মাথায় সিবিপি তাদের কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) শিপারদের উদ্দেশ্যে পাঠানো একটি বার্তায় শুল্ক সংগ্রহ বন্ধের ঘোষণা দিল। তবে আজ মঙ্গলবার থেকেই ট্রাম্প ঘোষিত নতুন ১৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা। আদালতের রায়ের পর মার্কিন প্রেসিডেন্ট পৃথক এক ক্ষমতাবলে সব ধরনের পণ্য আমদানির ওপর এই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেন। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও গত দুইদিন কেন শুল্ক আদায় করা হয়েছে, সে সম্পর্কে সিবিপি কোনো ব্যাখ্যা দেয়নি। তাদের বার্তায় আমদানিকারকদের জন্য সম্ভাব্য অর্থ ফেরতের বিষয়েও কোনো তথ্য নেই। সিবিপির বার্তায় উল্লেখ করা হয়েছে, পাল্টা শুল্ক সংগ্রহ বন্ধের সিদ্ধান্তটি ট্রাম্পের আরোপিত অন্য কোনো শুল্ককে প্রভাবিত করবে না। নীতি ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণের উদ্যোগ ‘পেন-ওয়ার্টন বাজেট মডেলের’ অর্থনীতিবিদদের অনুমান অনুযায়ী, আইইইপিএ শুল্ক থেকে অর্জিত ১৭৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে। সদ্য অবৈধ ঘোষিত পাল্টা শুল্ক থেকে প্রতিদিন গড়ে ৫০০ মিলিয়ন ডলারের বেশি রাজস্ব আদায় হচ্ছিল।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

পাল্টা শুল্ক আদায় বন্ধ করবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬