Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জীবন সরণী

সফিউল্লাহ আনসারী

দুনিয়ায় মোহে মজে শোননি বধির
এশকে মজে কী মন আকুল অধির?
বিপথে টানছে মোহ নীরব ঘাতক
ভর করছে দু’ঘাড়ে শনির যাতক।

তৃষিত চাতক মন স্বার্থের টানে
শয়তান সারাক্ষণ থাকে দুইকানে
মানুষের মিছিলে দিন কাটছে ঠায়
সময় কাটে অনাগত সুখ আশায়।

ঘোলাটে দৃষ্টি আর কান হলো বধির
কী পেয়েছি কী পাইনি মনটা অধীর
দোটানায় দিন কাটে রাত হয় ভোর
হিসেবে গড়মিল, ও সুখ বহুদূর।

ফুরিয়ে দমের ক্ষণ বলি হে ধরনী
কোথা হতে কোথা যায় জীবন সরণী।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
৭০ পড়া হয়েছে

জীবন সরণী

প্রকাশের সময় ১০:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দুনিয়ায় মোহে মজে শোননি বধির
এশকে মজে কী মন আকুল অধির?
বিপথে টানছে মোহ নীরব ঘাতক
ভর করছে দু’ঘাড়ে শনির যাতক।

তৃষিত চাতক মন স্বার্থের টানে
শয়তান সারাক্ষণ থাকে দুইকানে
মানুষের মিছিলে দিন কাটছে ঠায়
সময় কাটে অনাগত সুখ আশায়।

ঘোলাটে দৃষ্টি আর কান হলো বধির
কী পেয়েছি কী পাইনি মনটা অধীর
দোটানায় দিন কাটে রাত হয় ভোর
হিসেবে গড়মিল, ও সুখ বহুদূর।

ফুরিয়ে দমের ক্ষণ বলি হে ধরনী
কোথা হতে কোথা যায় জীবন সরণী।