বাংলাদেশ 1:57 pm, Monday, 26 October 2026
[gtranslate]

জীবন সরণী

দুনিয়ায় মোহে মজে শোননি বধির
এশকে মজে কী মন আকুল অধির?
বিপথে টানছে মোহ নীরব ঘাতক
ভর করছে দু’ঘাড়ে শনির যাতক।

তৃষিত চাতক মন স্বার্থের টানে
শয়তান সারাক্ষণ থাকে দুইকানে
মানুষের মিছিলে দিন কাটছে ঠায়
সময় কাটে অনাগত সুখ আশায়।

ঘোলাটে দৃষ্টি আর কান হলো বধির
কী পেয়েছি কী পাইনি মনটা অধীর
দোটানায় দিন কাটে রাত হয় ভোর
হিসেবে গড়মিল, ও সুখ বহুদূর।

ফুরিয়ে দমের ক্ষণ বলি হে ধরনী
কোথা হতে কোথা যায় জীবন সরণী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

আইনের শাসন বনাম মব জাস্টিস টঙ্গীর মাদ্রাসার ঘটনা ও আমাদের সামাজিক দায়বদ্ধতা

জীবন সরণী

প্রকাশ 10:29:18 am, Friday, 27 February 2026

দুনিয়ায় মোহে মজে শোননি বধির
এশকে মজে কী মন আকুল অধির?
বিপথে টানছে মোহ নীরব ঘাতক
ভর করছে দু’ঘাড়ে শনির যাতক।

তৃষিত চাতক মন স্বার্থের টানে
শয়তান সারাক্ষণ থাকে দুইকানে
মানুষের মিছিলে দিন কাটছে ঠায়
সময় কাটে অনাগত সুখ আশায়।

ঘোলাটে দৃষ্টি আর কান হলো বধির
কী পেয়েছি কী পাইনি মনটা অধীর
দোটানায় দিন কাটে রাত হয় ভোর
হিসেবে গড়মিল, ও সুখ বহুদূর।

ফুরিয়ে দমের ক্ষণ বলি হে ধরনী
কোথা হতে কোথা যায় জীবন সরণী।