সবজির দাম কম না
বাজার ভরা সবজি এখন
মূল্য কিন্তু কম না,
সবজি যারা বেচতে আসে
তারা কিন্তু যম না।
গাড়ি গাড়ি সবজি যাবে
ঢাকার কাওরান বাজারে,
বেশি দামে বেচে দিবে
টাকায়ালা রাজারে।
গাপুসগুপুস খাবে তারা
ভালোমন্দ আহারে,
সতেজ, সবুজ সবজি গুলো
বেচে দিলো যাহারে।
যাদের টাকা নাইকো মোটে
তারা সবজি খাবে না,
কারো কাছে কোন দিনও
সবজি খেতে চাবে না।
সম্পর্কিত



























