শিরোনাম
সবজির দাম কম না
সাঈদুর রহমান লিটন
- প্রকাশের সময় ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৫০ বার দেখা হয়েছে
বাজার ভরা সবজি এখন
মূল্য কিন্তু কম না,
সবজি যারা বেচতে আসে
তারা কিন্তু যম না।
গাড়ি গাড়ি সবজি যাবে
ঢাকার কাওরান বাজারে,
বেশি দামে বেচে দিবে
টাকায়ালা রাজারে।
গাপুসগুপুস খাবে তারা
ভালোমন্দ আহারে,
সতেজ, সবুজ সবজি গুলো
বেচে দিলো যাহারে।
যাদের টাকা নাইকো মোটে
তারা সবজি খাবে না,
কারো কাছে কোন দিনও
সবজি খেতে চাবে না।
সম্পর্কিত























