Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খামেনিকে দাফন করা হবে জন্মস্থান মাশহাদে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা **আয়াতুল্লাহ আলী খামেনি**কে তার জন্মস্থান মাশহাদ শহরে দাফন করা হবে। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর হিসেবে পরিচিত।

বুধবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি। মাশহাদ শহরের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনির বাবার সমাধিও রয়েছে।

৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। মৃত্যুর আগে খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হোক।

দাফনের আগে রাজধানী তেহরানে খামেনিকে শেষ বিদায় জানাতে বড় আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) টেলিগ্রামে ঘোষণা করেছে। তবে তারিখ ও সময়সূচি এখনও নিশ্চিত করা হয়নি।

খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে তিনি ইসলামী বিপ্লবে অংশগ্রহণ এবং ১৯৮০-এর দশকে ইরানের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ৩৬ বছরের শাসনকালে তিনি এ বছরের জানুয়ারিতে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:১৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৮৬ পড়া হয়েছে