Dhaka শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার রাখতে নির্দেশনা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ৭১ বার দেখা হয়েছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পাওয়া যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং জনমনে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে নিয়মিত প্রাঙ্গণ পরিষ্কার রাখা, ভবনের ছাদ পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এ চিঠি আজ সোমবার (১১ মে) জারি করা হয়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার রাখতে নির্দেশনা

প্রকাশের সময় ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬