Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৬ বার দেখা হয়েছে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ে জেলার যেব্দীন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম। পারিবারিক ও দূতাবাস সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম সাতক্ষীরা সদরের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির সন্তান। অন্যদিকে নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির ছেলে। জীবিকার তাগিদে তারা দুজনেই লেবানন-এ অবস্থান করছিলেন। ঘটনার সময় তারা নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় তাদের আবাসিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বর্তমানে নিহতদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় দূতাবাস জানায়, লেবানন প্রবাসী এই দুই রেমিট্যান্সযোদ্ধার অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত

প্রকাশের সময় ০৫:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬