Dhaka বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাফা মারওয়া হজ কাফেলার হাজী সম্মেলন অনুষ্ঠিত

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১০:০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৪০ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় সাফা মারওয়া হজ কাফেলা-এর উদ্যোগে পবিত্র হজের গুরুত্ব, তাৎপর্য এবং হাজীদের করণীয় বিষয়ে এক তাৎপর্যপূর্ণ হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের থানাঘাটায় কাফেলার পরিচালক আলহাজ গোলাম রসুল-এর নিজ বাসভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ আতিকুর রহমান পবিত্র কুরআন তিলাওয়াত করেন। পরে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম হজের বিভিন্ন মাসআলা-মাসায়েল, হজ পালনের নিয়মাবলি এবং হাজীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। সম্মেলনে প্রধান ও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাসরুর আত্ব ত্বাক্বি কাসেমী, মাওলানা আব্দুস সাত্তার খান, মাওলানা আব্দুল্লাহ এবং মুফতি মোঃ মুঈনুল ইসলাম কাসেমী। স্বাগত বক্তব্যে আলহাজ গোলাম রসুল বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তাদের কাফেলা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি হাজীদের জন্য কাফেলার বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবামূলক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল হক, মোহাম্মদ ইয়ামিনুল হক, মোঃ রেজাউল ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আনোয়ার হোসেন, খন্দকার আবুল ফজল, মোঃ আনোয়ার, মোহাম্মদ আব্দুল হামিদ, শেখ ফজলে আলম, মোহাম্মদ ওমর ফারুক সরদার, মাওলানা মোঃ ইসহাক আলী, মোহাম্মদ ইয়াকুব এবং নাজমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হজে গমনেচ্ছু ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজযাত্রীদের নিরাপদ সফর ও হজ কবুলিয়তের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতি মোঃ মুঈনুল ইসলাম কাসেমী।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় সাফা মারওয়া হজ কাফেলার হাজী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় ১০:০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬