শিরোনাম
চাষী
মোহাম্মদ শামীম মিয়া
- প্রকাশের সময় ০২:১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২৭ বার দেখা হয়েছে
এদেশ আমার এদেশ তোমার
আমরা বাংলাদেশী,
নানান ফসল কষ্ট করে
ফলাই প্রিয় চাষী।
যায় যে ছুটে ক্ষেত খামারে
ভোরের আঁধারে উঠে,
সূর্য উঠার আগেই চাষী
কাজ করে যে মাঠে।
হাসি মুখে কষ্ট করে
পায়না ফসলের দাম,
তবে কি বৃথায় চাষী ঝরায়
শরীর ভেজা ঘাম!
চাষীর মুখে ফুটাতে হাসি
দৃষ্টি চাই সবার,
মুখের খাবারের জোগান দেন
যিনি তোমার আমার।
আসুন সবাই বাঁচাই ফসল
বাঁচাই সকল চাষী,
আগের মতো ফিরিয়ে আনি
সোনার মতন হাসি।
সম্পর্কিত
মোহাম্মদ শামীম মিয়া













