Dhaka শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৫৯ বার দেখা হয়েছে

মেধাভিত্তিক নিয়োগ

সাতক্ষীরা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৭ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার সাতক্ষীরা পুলিশ লাইন্সে ফলাফল প্রকাশ করা হয়। ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি নির্বাচিতদের অভিনন্দন জানান এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই স্থান পেয়েছেন। একই সঙ্গে অনুত্তীর্ণদের ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান। এছাড়া সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, আমিনুর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন

প্রকাশের সময় ০৬:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬