Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে দুই কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১২ বার দেখা হয়েছে

প্রকাশনা উৎসব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই কবির কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোলাকান্দাইলের নিরিবিলি কমিউনিটি সেন্টারে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৭৬তম কবিতার আসরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকাশিত হয় কবি আসাদ আল মনসুরের ‘স্মৃতি যায় না মোছা’ এবং শিক্ষক রতন সরকারের ‘ঝরাফুল’ কাব্যগ্রন্থ।

রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয়। এতে উপস্থিত ছিলেন ডা. হালিম ভুঁইয়া, ডা. মেজবাউল হাসান, শম্ভুনাথ হালদার, নায়েব আলী, পীযুষ কুমার হীরা, কফিল উদ্দিন, খলিলুর রহমান, রকিউজ্জামান সোহেল, মাসুদ রানা মোক্তারসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

অনুষ্ঠানে কবিতা পাঠ, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নতুন লেখকদের বই প্রকাশে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বার্ষিক সম্মেলন ও সংকলন গ্রন্থ প্রকাশের প্রস্তুতির কথাও জানানো হয়।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

রূপগঞ্জে দুই কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশের সময় ০৫:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬