শিরোনাম
অগ্নিবীণার কবি
জহিরুল হক বিদ্যুৎ
- প্রকাশের সময় ০৪:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৩৯ বার দেখা হয়েছে
অগ্নিবীণার তানে জাগালে সুপ্ত প্রাণ,
ধূমকেতু সম উল্কায় হানিলে ব্যবধান।
শিকল ভাঙার গানে বাজিলে রণতূর্য,
অন্যায়ের তিমিরে তুমি এক দীপ্ত সূর্য।
তুমি ঝঞ্ঝা, তুমি ঘূর্ণি, তপ্ত মরু-হাওয়া,
নিপীড়িত মানুষের তুমি পরম পাওয়া।
কভু উদাস বাউল, কভু প্রেমাতুর কবি,
তুমি এঁকেছ নব-জীবনের রঙিন ছবি।
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী,
আর হাতে রণতূর্য- অপূর্ব কারিগরী।
শ্যামা-সঙ্গীতে মগ্ন, কভু মগ্ন সুফী তানে,
মরু-দুলালী সেজে আসো গজল গানে।
সুন্দরের আরাধনায় দিয়েছ নব প্রাণ,
গেয়েছ জীবনের তরে মহামুক্তির গান।
মহাসিন্ধুর কল্লোলে শুনি তোমার বাণী,
নজরুল তুমি দ্রোহ-প্রেমের কবি জানি।
সম্পর্কিত
অগ্নিবীণার কবি



























