শিরোনাম
শর্তহীন সম্মতি
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫ বার দেখা হয়েছে
- বিপুল চন্দ্র রায়
অন্তরেতে প্রেমের উদাস
শর্তহীন সম্মতির কাল,
তুমি হাত বাড়িয়েছিলে শুধু
আমি সঁপেছিলাম মন।
শ্বাসের সিলমোহর ছুঁয়েছিল
আমাদের হৃদয় ও প্রাণ,
চুক্তিবদ্ধ হয়েছিলাম তখন
আবদ্ধ আজ দুই ভুবন।
তোমার একটু হাসির বিনিময়ে
বন্ধক রেখেছিলাম এই জীবন,
আজও এ হৃদয়ে রয়ে গেছে
সেই চিরন্তন প্রেম-বন্ধন।
সময়ের স্রোতে যদি মুছে যায়
সব চেনা পৃথিবীর রূপ,
আমাদের প্রেম তবু রবে জেগে
হয়ে এক অনন্ত নিশ্চুপ।
হারাবে না কভু এই চেনা টান
যদি ফুরিয়েও যায় এ জীবন,
তুমি রয়ে যাবে মোর শেষ খেয়ায়
আমার চিরন্তন আপন।

















