Dhaka সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তানযীমূল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় তানযীমূল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমূল উম্মাহ হিফয মাদ্রাসার রাজারবাগান ও বাইপাস শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার, সারা বছরের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মেরিট অ্যাওয়ার্ড এবং ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদের দেওয়া হয় শুভেচ্ছা পুরস্কার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, হামদ, নাত, দেশের গান, জুলাইয়ের গান, কিরাত, বাংলা-ইংরেজি-আরবি বক্তৃতা ও নাটিকা পরিবেশিত হয়। এসব পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের প্রথম সেশনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির শহীদুল ইসলাম মুকুল। অতিথিরা বলেন, শিক্ষা শুধু বই পড়া বা পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শারীরিক, মানসিক, নৈতিক, সৃজনশীল ও সামাজিক বিকাশের সমন্বয়েই পূর্ণাঙ্গ শিক্ষা। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমূল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা প্রধান আবু বকর সিদ্দীক, সহকারী প্রধান হাফিজুর রহমান ও মো. হাবীবুল্লাহ। সভাপতিত্ব করেন তানযীমূল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোনের জোনাল ইনচার্জ আ ল ম মাসুম বিল্লাহ। পরে অতিথিরা বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার বিতরণকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

তানযীমূল উম্মাহ হিফয মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের সময় ১২:১৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬