Dhaka শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক

আব্দুর রহমান
  • প্রকাশের সময় ০২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৩২ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের যমুনা হলে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওহাব আজাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন মৌচাক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, ড. মুফতি আখতারুজ্জামান, সহসভাপতি শেখ মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, উপদেষ্টা তৃপ্তি মোহন মল্লিক ও উপদেষ্টা মাওলানা আনোয়ারুল হাসান। অভিষেক অনুষ্ঠানে মৌচাক সাহিত্য পরিষদের নবগঠিত ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ৮ সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মৌচাক সাহিত্য পরিষদ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক

প্রকাশের সময় ০২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬