Dhaka সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ২০২৬-২৭ ক্রিকেট মৌসুমের ক্রিকেট লীগ শুরুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পুলিশ সুপার মো. আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাউসার আজিজের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া অফিসার মাহবুব হোসেন। এছাড়া অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক একরামুল ইসলাম লালু, সদস্য সচিব বাপ্পি, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ২০২৬-২৭ ক্রিকেট মৌসুমের ক্রিকেট লীগ শুরু উপলক্ষে প্রস্তুতি সভায় লীগ আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্টরা সাতক্ষীরায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করা, নিয়মিত প্রতিযোগিতা আয়োজন এবং ক্রিকেটের মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের সময় ১২:০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬