Dhaka শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৪:২৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৯৪ বার দেখা হয়েছে

খুলনায় চার দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হচ্ছে আজ । বিভাগীয় পর্যায়ের এ টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০ জেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে খুলনার খালিশপুরের পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। আয়োজক সূত্র জানায়, বালক ও বালিকা—দুই বিভাগেই যশোর, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর ও বাগেরহাট জেলার দল অংশ নেবে। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড ও সেমিফাইনাল শেষে ২০ মে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি থাকবেন খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা ড. মো. শফিকুল ইসলাম।

আয়োজকেরা জানান, বালক বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ মে বিকেল চারটায়। একই দিন বিকেল সাড়ে চারটায় হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা আশা করছেন, টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও বাড়বে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

খুলনায় শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের সময় ০৪:২৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬