Dhaka বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সীমান্তবর্তী কলারোয়া ও সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন

  • সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া ও সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেন।

৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরসংলগ্ন তিন কিলোমিটারের মধ্যে ৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান সীমান্তসংলগ্ন পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। অন্যদিকে, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব সদর এলাকার দায়িত্বাধীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা মোতায়েন করা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।

এদিকে, শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সীমান্তবর্তী কলারোয়া ও সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন

প্রকাশের সময় ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬