Dhaka বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলো-আঁধারি ক্যানভাস

  • জহিরুল হক বিদ্যুৎ

অতঃপর —
জীবন কোনো নিখুঁত ছবি নয়,
ক্রমশ ভেজা এক আলো-আঁধারি ক্যানভাস।
সুখ তার ক্ষণিক রৌদ্র,
দুঃখ তার দীর্ঘ মেঘের অন্তর্লিখিত জলছাপ।
প্রাপ্তি তার দীপ্তি,
অপ্রাপ্তি তার গভীরতা,
দুই-ই অস্তিত্বের আলোকছায়া।
কখনো মন বৃষ্টিভেজা জানালা
বাইরের পৃথিবী স্পষ্ট, নিজের মুখটি অস্পষ্ট।
কখনো সময় যেন এক নদী–
প্রতিটি তীর ভাঙে,
প্রতিটি ক্ষতকে নতুন ভূগোল দেয়।
সুখ-দুঃখের রঙ মিশে জীবন হয়েছে
গোধূলির মতো অনির্ণেয় সুন্দর।
এভাবেই মানুষ তার অশ্রু ও হাসি দিয়ে আঁকে
নিজের জীবনের একমাত্র জলরং।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

আলো-আঁধারি ক্যানভাস

প্রকাশের সময় ০১:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • জহিরুল হক বিদ্যুৎ

অতঃপর —
জীবন কোনো নিখুঁত ছবি নয়,
ক্রমশ ভেজা এক আলো-আঁধারি ক্যানভাস।
সুখ তার ক্ষণিক রৌদ্র,
দুঃখ তার দীর্ঘ মেঘের অন্তর্লিখিত জলছাপ।
প্রাপ্তি তার দীপ্তি,
অপ্রাপ্তি তার গভীরতা,
দুই-ই অস্তিত্বের আলোকছায়া।
কখনো মন বৃষ্টিভেজা জানালা
বাইরের পৃথিবী স্পষ্ট, নিজের মুখটি অস্পষ্ট।
কখনো সময় যেন এক নদী–
প্রতিটি তীর ভাঙে,
প্রতিটি ক্ষতকে নতুন ভূগোল দেয়।
সুখ-দুঃখের রঙ মিশে জীবন হয়েছে
গোধূলির মতো অনির্ণেয় সুন্দর।
এভাবেই মানুষ তার অশ্রু ও হাসি দিয়ে আঁকে
নিজের জীবনের একমাত্র জলরং।