স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (১৯ অক্টোবর) রাতে তালার মাগুরা পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। এ সময় তিনি পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তা দেন এবং টিনের মন্দিরের ছাদ নির্মাণের বিষয়টি দেখার আশ্বাস দেন। পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব মন্দিরটি ঘুরে দেখেন এবং এর অবকাঠামোগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। মন্দিরের ছাদ নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে তিনি এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে গত ১৭ অক্টোবর সরুলিয়া, নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। দুই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সফি, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল হক লিটু, তালা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সায়েম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাচ্চু, অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেসা মিনি, খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক আওয়াল মোড়ল।
শিরোনাম
তালার মাগুরা পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
-
সাহিত্যপাতা - প্রকাশের সময় ০৬:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- ১৬ বার দেখা হয়েছে
সম্পর্কিত
জনপ্রিয়
























