Dhaka শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে: তারেক রহমান

জাতীয় ডেস্ক
  • প্রকাশের সময় ০৭:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ৩২ বার দেখা হয়েছে

দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তিকে ব্যক্তি হিসেবেই মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার চায় বাংলাদেশ পুলিশকে এমনভাবে গড়ে তুলতে, যা হবে সত্যিকারের জনবান্ধব। পুলিশ প্রশাসনই সরকারের বাস্তব চিত্র বা আয়না হিসেবে কাজ করে।

তারেক রহমান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে দেশ আরও এগিয়ে যাবে। পুলিশের সব সদস্যের বহুমুখী দক্ষতা থাকা প্রয়োজন এবং যেকোনো জায়গায় দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। একইসঙ্গে পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “জুলাই সনদ” অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি। জনগণের কাছে সরকারের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে: তারেক রহমান

প্রকাশের সময় ০৭:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬