বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হিসেবে তৃতীয়বারের মতো মনোনিত হয়েছেন মাওলানা আজিজুর রহমান। ২০২৭-২০২৮ সেশনের জন্য তাঁকে পুনরায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে টানা তিন সেশন বা ছয় বছর জেলা সেক্রেটারির দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরা বৈঠকের পরামর্শক্রমে তাঁর নাম ঘোষণা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৩-২০১৪ সাল থেকে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতা, হামলা-মামলা, ভাঙচুর, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা, লুটপাট ও নানা অভিযোগের কঠিন সময়ে জেলা জামায়াতের যেসব দায়িত্বশীল নেতা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, তাঁদের মধ্যে মাওলানা আজিজুর রহমান অন্যতম। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যার দিক থেকেও তিনি সাতক্ষীরা জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃত্বে নিজের অবস্থান ধরে রেখেছেন। তৃতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হওয়ায় জেলা জামায়াতের নেতাকর্মী, কর্মী ও সমর্থকদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে। উল্লেখ্য, মাওলানা আজিজুর রহমান কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। তাঁর পুনর্র্নিবাচিত হওয়াকে জেলা জামায়াতের সাংগঠনিক ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
বিশেষ প্রতিনিধি 













































