Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নেতিবাচক পোস্টে ব্যবস্থার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৫২ বার দেখা হয়েছে

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার বা আপত্তিকর পোস্ট ও শেয়ারকারীদের চিহ্নিত করে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সিদ্ধান্ত ও বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে নেতিবাচক পোস্ট দিচ্ছেন বা শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধ হিসেবে গণ্য হবে।

এ অবস্থায় যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার বা আপত্তিকর পোস্ট দিচ্ছেন বা শেয়ার করছেন—তাদের চিহ্নিত করে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত ওই নির্দেশনায় বিষয়টি কার্যকর করার অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

নেতিবাচক পোস্টে ব্যবস্থার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

প্রকাশের সময় ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬