Dhaka বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৩৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার পৃথক অসুস্থতায় ভুগে মারা যান যুগিপুকুরিয়া গ্রামের শহর আলী সরদারের দুই ছেলে আছিরদ্দীন (৫৮) ও মোহাম্মদ আলী (৫০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর আলীর পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন গত প্রায় ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। সোমবার ভোরে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

বড় ভাইয়ের মৃত্যুর পর দাফনের প্রস্তুতি চলাকালেই দুপুর ১২টার দিকে মারা যান সেজ ভাই মোহাম্মদ আলী। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। পরিবারের দাবি, তাঁর শরীরে একটি টিউমার জটিল আকার ধারণ করে পরবর্তীতে ক্যানসারে রূপ নেয়।

একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে আসে গভীর শোক। আছিরদ্দীনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে মোহাম্মদ আলী রেখে গেছেন এক ছেলে ও পাঁচ মেয়ে।

সোমবার বাদ জোহর আছিরদ্দীনের এবং বাদ মাগরিব মোহাম্মদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো গ্রামে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ভিড় লক্ষ্য করা যায়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশের সময় ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬