Dhaka রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিউলি কুড়ায় ছোট্ট খুকি

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০২:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ বার দেখা হয়েছে
  • রফিকুল ইসলাম

আকাশ নীলে, সাদা মেঘ
তুলোর মতো ভাসে,
শিউলি ফুলের গন্ধ নিয়ে,
ভোরের বাতাস হাসে।

ভোরের ঘাসে শিশির নাচে,
মুক্তো ঝিকিমিকি,
শিউলি কুড়ায় ছোট্ট খুকি,
মালার স্বপ্ন আঁকি।

সাদা কাশফুল মাথা নাড়ে,
নদীর ওই পারে,
খোকা বলে, “মেঘের দেশে
যাবো উড়ে উড়ে।”

খুকি বলে, “মেঘ নয় ওটা,
পরীর পালকি ওড়ে,
শরৎ এলেই পরীরা নামে,
আমাদেরই ঘরে।”

শিউলি ফুলের গন্ধ মেখে
করবো কোলাহল,
কাশবাগানে লুকিয়ে গিয়ে
হাসবো খলখল।

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

শিউলি কুড়ায় ছোট্ট খুকি

প্রকাশের সময় ০২:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • রফিকুল ইসলাম

আকাশ নীলে, সাদা মেঘ
তুলোর মতো ভাসে,
শিউলি ফুলের গন্ধ নিয়ে,
ভোরের বাতাস হাসে।

ভোরের ঘাসে শিশির নাচে,
মুক্তো ঝিকিমিকি,
শিউলি কুড়ায় ছোট্ট খুকি,
মালার স্বপ্ন আঁকি।

সাদা কাশফুল মাথা নাড়ে,
নদীর ওই পারে,
খোকা বলে, “মেঘের দেশে
যাবো উড়ে উড়ে।”

খুকি বলে, “মেঘ নয় ওটা,
পরীর পালকি ওড়ে,
শরৎ এলেই পরীরা নামে,
আমাদেরই ঘরে।”

শিউলি ফুলের গন্ধ মেখে
করবো কোলাহল,
কাশবাগানে লুকিয়ে গিয়ে
হাসবো খলখল।