Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোসলেমা আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আব্দুর রাজজাক

মোসলেমা আদর্শ একাডেমি

সাতক্ষীরা শহরের মোসলেমা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও ক্রীড়া দক্ষতার পরিচয় দেয়। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠানের পরিচালক খোরশেদ আলমের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা শহর আমীর জাহিদুল ইসলাম বকুল, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আল মামুন, বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান, আলফা সফটওয়্যার কোম্পানির আমজাদ হোসেন, সাবেক কমিশনার ফখরুল ইসলাম লাভলু এবং শহর নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৯:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৭৫ পড়া হয়েছে