Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা : জেলা প্রশাসক

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৯৯ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় বর্তমানে ৪৩টি ভূমিসেবা কেন্দ্র রয়েছে, যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে জেলার ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোববার সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে। এসব স্টলে নাগরিকদের সরাসরি বিভিন্ন ধরনের ভূমিসেবা দেওয়া হবে। পাশাপাশি ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হবে। তিনি আরও বলেন, মেলার দ্বিতীয় দিনে ভূমিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা : জেলা প্রশাসক

প্রকাশের সময় ০৫:০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬