Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

এসএম আশরাফুল ইসলাম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে ওঠে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ফুল হাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকেই শহীদ মিনার চত্বরে শুরু হয় একুশের গান, কবিতা আবৃত্তি ও ভাষা আন্দোলনের স্মৃতিচারণমূলক বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এ সময় তাঁর সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার আরেফীন জুয়েলের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রমজানে বাজার মনিটরিং: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

আজ শনিবার সকাল থেকে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দিনভর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একুশের চেতনা ধারণ করে নানা কর্মসূচি পালিত হবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৭৯ পড়া হয়েছে