Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৯৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার দুপুরে অধিবেশনে কণ্ঠভোটে বিলটি গৃহীত হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বিলটি উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে ‘হ্যাঁ’ ভোটে পাস হয়। আইনটি পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকল। সংসদে বিলটি উপস্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন কার্যকর থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়। এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। সংসদীয় সূত্র জানিয়েছে, বিলটি আইনে পরিণত হওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান আরও সুস্পষ্ট হলো।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল

প্রকাশের সময় ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬