Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ২৮ বার দেখা হয়েছে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। পাঁচ সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় এইচএসসি পরীক্ষা পেছানো ও পরীক্ষার রুটিন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সভায় জানানো হয়, সাত বছর পরে এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। বিস্তারিত আলোচনা করে ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। এর আগে বোর্ডগুলো চলতি বছরের ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

প্রকাশের সময় ১০:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬