Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে স্কুল ভবনে শিক্ষকের বসবাস; শিক্ষা কর্মকর্তাকে শোকজ

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১২:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ৫১ বার দেখা হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বাসগৃহ হিসেবে ব্যবহারের ঘটনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কৈফিয়ত তলব করা হয়েছে। আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দরগাহপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশেকুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে দায়িত্ব পালন করলেও তাঁর ক্লাস্টারের গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেননি। একই সঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভবন বাসগৃহ হিসেবে ব্যবহার করলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি।
এ অবস্থায় অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, কোনো সরকারি বিদ্যালয়ের ভবন ব্যক্তিগত বাসস্থানের জন্য ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

আশাশুনিতে স্কুল ভবনে শিক্ষকের বসবাস; শিক্ষা কর্মকর্তাকে শোকজ

প্রকাশের সময় ১২:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬