Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্য চক্রের সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল মান্নান

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১৭ বার দেখা হয়েছে

আব্দুল মান্নান

দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় বগুড়ার শেরপুরের সাংবাদিক মো. আব্দুল মান্নানকে সম্মাননা দিয়েছে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন শেরপুর সাহিত্য চক্র। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে পরিচিত মুখ আব্দুল মান্নান জাতীয় দৈনিক ইত্তেফাকের শেরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে প্রায় দুই দশক ধরে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ নেশন এবং স্থানীয় সাপ্তাহিক ‘বিজয় বাংলা’ পত্রিকার সঙ্গেও যুক্ত রয়েছেন।

সংগঠনের নেতারা জানান, সত্যনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল মান্নান বলেন, সাংবাদিকতা তাঁর কাছে শুধু পেশা নয়, মানুষের কথা তুলে ধরার দায়িত্ব। ভবিষ্যতেও তিনি নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে চান। স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা বলেন, আব্দুল মান্নানের এই অর্জন শেরপুরের সাংবাদিক সমাজের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাহিত্য চক্রের সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল মান্নান

প্রকাশের সময় ০৫:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬