Dhaka বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী প্রকৃতি

ইশরাত জাহান
  • প্রকাশের সময় ০১:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১৩২ বার দেখা হয়েছে

নদীর বাঁকে হিজল তলায় নিঝুম দুপুর বেলা,
জলতরঙ্গে ভাসিয়ে দিতাম শৈশবের সব খেলা।

ডিঙি নৌকা স্থির দাঁড়িয়ে ওই নালাটির বুকে,
সবুজ চাদর প্রকৃতি যেন জড়িয়ে আদর মাখে।

ঘর আঙিনায় ছাপিয়ে বেড়ায় সোনালী ধানের ঢেউ,
এমন নিবিড় রুপের বিভা দেখেনি তো কেউ।

পুকুর ধারে নাইতে নামলে শ্যাওলা ধরা ঘাট,
সন্ধ্যা নামলে শিউলি ফুলের গন্ধে ভরা মাঠ।

উজান বেয়ে পাখির কুজন উদাস করা সুর,
গোধুলী বেলা মাঠ পেরিয়ে আসে বহুদূর।

বুনোহাঁসের উড়াল যেনো মুক্ত প্রানের টান,
আমার গ্রামের নিঝুম বুকে গাইছে অসীম গান।

পদ্মপাতার নিবিড় ছায়ায় মাছের খেলা চলে,
মেঘের ছায়া দোল খেয়ে যায় শান্ত বিলের জলে।

সবুজ ঘাসের গলিচা ছাড়ি স্বর্ন রঙে সাজ,
প্রকৃতি যেনো বুনেছে আজ সুখের কারুকাজ।

ক্লান্ত হাতে মুছলে ঘাম মাটির গন্ধ পায়,
পরম মমতায় বুকটা ভরে আপন সুরে গায়।

এই রুপ মাধুরির নেই তো কোনো শেষ,
প্রান জুড়িয়ে দেয় যে আমার সোনার বাংলাদেশ।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

পল্লী প্রকৃতি

প্রকাশের সময় ০১:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

নদীর বাঁকে হিজল তলায় নিঝুম দুপুর বেলা,
জলতরঙ্গে ভাসিয়ে দিতাম শৈশবের সব খেলা।

ডিঙি নৌকা স্থির দাঁড়িয়ে ওই নালাটির বুকে,
সবুজ চাদর প্রকৃতি যেন জড়িয়ে আদর মাখে।

ঘর আঙিনায় ছাপিয়ে বেড়ায় সোনালী ধানের ঢেউ,
এমন নিবিড় রুপের বিভা দেখেনি তো কেউ।

পুকুর ধারে নাইতে নামলে শ্যাওলা ধরা ঘাট,
সন্ধ্যা নামলে শিউলি ফুলের গন্ধে ভরা মাঠ।

উজান বেয়ে পাখির কুজন উদাস করা সুর,
গোধুলী বেলা মাঠ পেরিয়ে আসে বহুদূর।

বুনোহাঁসের উড়াল যেনো মুক্ত প্রানের টান,
আমার গ্রামের নিঝুম বুকে গাইছে অসীম গান।

পদ্মপাতার নিবিড় ছায়ায় মাছের খেলা চলে,
মেঘের ছায়া দোল খেয়ে যায় শান্ত বিলের জলে।

সবুজ ঘাসের গলিচা ছাড়ি স্বর্ন রঙে সাজ,
প্রকৃতি যেনো বুনেছে আজ সুখের কারুকাজ।

ক্লান্ত হাতে মুছলে ঘাম মাটির গন্ধ পায়,
পরম মমতায় বুকটা ভরে আপন সুরে গায়।

এই রুপ মাধুরির নেই তো কোনো শেষ,
প্রান জুড়িয়ে দেয় যে আমার সোনার বাংলাদেশ।