শিরোনাম
হারানো নদীর মোহনায়
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ২৪ বার দেখা হয়েছে
- আসাদুজ্জামান খান মুকুল
হারানো নদীর মোহনায়
সন্ধ্যাতারাটা জ্বলছে আজ বড্ড অচেনা, অনেকটা দূরে,
গোধূলির বাতাসে তোমার নামটা সুর হয়ে বাজে না আর।
কখনো মনে হয় দূরের ঝর্ণার কলতান, কান পাতলেই স্পষ্ট,
অথচ চোখ খুলতেই নিস্তব্ধতা,গলা টিপে ধরা অন্ধকার।
পুরানো স্মৃতিগুলো এখনো পিঠে বইছি ভারী বোঝার মতো,
ভালোবাসার কাছে হার মানি বারবার,
তুমি নেই জেনেও, এই মনটা কেন যে এখনো নাছোড়বান্দা,
পাখির চোখের দৃষ্টি দিয়ে আজও তোমাকে খুঁজি অকারণে।
প্রতিটা নীরবতা এখন তোমার কণ্ঠস্বর হয়ে ফিরে আসে।
ঘুমে তুমি জলছাপ, ছুঁতে গেলেই জল হয়ে গড়িয়ে যাও।
স্বপ্নের অদেখা হাতটা কেবল কপালে হাত বোলাতে থাকে,
তোমার অনাগমনই এখন আমার কবিতার শেষ স্তবক।
আমার প্রেম যেন সেই নদী যার উৎস হারিয়ে গেছে বহু আগে,
শিশিরবিন্দু ভালোবেসেছিলাম, আজ সেই শিশিরই চোখে জমেছে।
তবু হৃদয়ের দরজায় কেন যে আজও তোমার নাম কড়া নাড়ে,
এ কি ফেরার আহ্বান, নাকি কেবলই স্মৃতির হাহাকার?
সম্পর্কিত
ঘুমে তুমি জলছাপ ছুঁতে গেলেই জল হয়ে গড়িয়ে যাও। স্বপ্নের অদেখা হাতটা কেবল কপালে হাত বোলাতে থাকে হারানো নদীর মোহনায়

















