শিরোনাম
বাদলা হাওয়া
ইশরাত জাহান
- প্রকাশের সময় ০২:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৮ বার দেখা হয়েছে
রিমঝিমিয়ে বৃষ্টি নামে
আকাশ জুড়ে মেঘ,
ব্যাঙের ছাতা মাথায় নিয়ে
বাড়ছে খুশির বেগ।
পাতার ফাঁকে উঁকি দিয়ে
কদম ফুলের মেলা,
গোলক ধাঁধার অঙ্গে তাহার
রঙের অনেক খেলা।
সাদা-হলুদ নরম ছোঁয়া
গন্ধ ভারী মিষ্টি,
মনটা আমার নেচে ওঠে
ভিজছে যখন বৃষ্টি।
বর্ষা দিনের দুপুরবেলা
কদম ফুলের ঘ্রাণ,
এমন দিনে মিষ্টি সাজে
জুড়ায় আমার প্রাণ।
বাদল দিনের হাওয়া লাগে
নদীর কূলে কূলে,
পথের ধারে শ্যাওলা ঘাসে
পাপড়ি ঝরে ফুলে।
ইচ্ছে করে ভিজতে একা
মেঘের ভেলায় চড়ে,
সবুজ পাতায় জল ঝরেছে
ছন্দ গানে ঝরে।


















