Dhaka রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক, জরিমানা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার দেখা হয়েছে

সাতক্ষীরার তালায় অনুমোদনহীনভাবে নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান মোড়ল নামের এক বিসিআইসি সার সাব-ডিলারকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল কৃষি উপকরণ জব্দ করে র‌্যাব। মশিয়ার রহমান ওই গ্রামের ইমান আলীর ছেলে। র‌্যাব-সাতক্ষীরা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, লাউতাড়া গ্রামের বিসিআইসি সার সাব-ডিলার মশিয়ার রহমান মোড়ল বিভিন্ন কোম্পানির নামে নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করছেন। এর ভিত্তিতে বুধবার সকালে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীনভাবে তৈরি করা প্রায় ৯০০ লিটার কীটনাশক তৈরির তরল এবং ৮৭০ কেজি নকল কৃষি পণ্য তৈরির উপকরণ, বোতল ও বিভিন্ন কোম্পানির লেবেল জব্দ করা হয়। পরে মশিয়ার রহমানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও অনুমোদনহীন কৃষি উপকরণ তৈরি ও বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

সাতক্ষীরায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক, জরিমানা

প্রকাশের সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬