শিরোনাম
সিন্ডিকেট
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ১১:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩২ বার দেখা হয়েছে
- স্বপন আখন্দ
নিত্য দিনের বাজার ঘাটে
আগুন দামের রেশ,
গরিব মানুষ মরছে ধুঁকে
কষ্টে বাঁচে দেশ।
সিন্ডিকেটের গলা টিপে
রুখতে হবে পাপ,
নইলে সবার ভাগ্য জুড়ে
নামবে অভিশাপ।
জাগতে হবে দেশের তরে
ভাঙতে হবে দোর,
তবেই তো ভাই আসবে ফিরে
রাঙা নতুন ভোর।
সম্পর্কিত
কবিতা গরিব মানুষের জীবন দ্রব্যমূল্য নিত্যপণ্যের দাম প্রতিবাদী কবিতা বাংলা কবিতা বাংলা সাহিত্য বাজারদর মূল্যবৃদ্ধি সমকালীন কবিতা সাধারণ মানুষের কষ্ট সামাজিক কবিতা সামাজিক সচেতনতা সাহিত্য সাহিত্যপাতা সিন্ডিকেট সিন্ডিকেট ব্যবসা স্বপন আখন্দ





















