শিরোনাম
শরৎ এলো কাশবনে
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৮:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার দেখা হয়েছে
রফিকুল ইসলাম
শরৎ এলো ঐ কাশবনে
নীল আকাশে ভেলা,
সাদা মেঘের পালকি চড়ে,
যাবে কাশের মেলা।
খোকা ছোটে কাশবনে,
হাতে রঙিন ঘুড়ি,
খুকি ছোটে পিছু পিছু,
লাল টুকটুক বুড়ি।
শিউলি তলে, খোকা-খুকি
ফুল কুড়োতে পড়ে
শিশির ভেজা দুর্বাঘাসে
সোনা রোদ্দুর ঝরে।।
ঘাসের উপর মুক্তো জমে,
শিশির টলমল,
খোকা-খুকির পায়ে পায়ে
শরৎ ঝলমল।
সম্পর্কিত
Autumn Poem Bangla Bangla Kobita Bangla Poetry Rafiqul Islam Kobita sahityapata Shorot Elo Kashbone Shorot Elo Kashbone Rafiqul Islam বাংলা কবিতা বাংলা সাহিত্য রফিকুল ইসলামের কবিতা শরতের কবিতা শরৎ এলো কাশবনে শরৎ এলো কাশবনে কবিতা সাহিত্যপাতা রফিকুল ইসলাম























