Dhaka মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
Logo এআইয়ের যুগে ক্যারিয়ার গড়তে শুরুতেই যেসব দক্ষতায় জোর দিতে হবে Logo সাংবাদিকতার অন্দরমহল: সৎ মানুষের লড়াই কার বিরুদ্ধে? Logo জনমত বুঝতে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সেও নজর দিতে হবে Logo দুর্নীতি দমনেই সরকারের সাফল্যের আসল পরীক্ষা Logo স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া জুলাই ও মুক্তিযুদ্ধের শহিদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী Logo ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩ Logo তালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার Logo তালার মাগুরা পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন হাবিবুল ইসলাম হাবিব Logo কালিগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউছার আজিজ Logo অগ্নিদুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের নির্দেশনা
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

গাছ লাগিয়ে সবুজ বিদ্যালয় গড়ার উদ্যোগ

  • সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০১:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

একটি গাছ যেমন ছায়া দেয়, তেমনি আগামী প্রজন্মের জন্য বাঁচার পরিবেশও তৈরি করে। সেই ভাবনা থেকে সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সবুজে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে সেখানে রোপণ করছেন বিভিন্ন প্রজাতির গাছের চারা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে নতুন করে আম ও নিমগাছের চারা রোপণ এবং পরিচর্যা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শুধু চারা লাগানো নয়, গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা চলছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচটি আমগাছ, একটি কাঁঠালগাছ, পাঁচটি নারকেলগাছ, একটি ডাবল গাছ, দুটি নিমগাছ, দুটি কদবেলগাছ ও একটি শোভাবর্ধক দেবদারুগাছ রোপণ করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর উদ্দেশ্য শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়; শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোও এর অন্যতম লক্ষ্য। গাছের যত্ন নিতে নিতে শিশুরা প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে শিখবে। তাই রোপণ করা গাছগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা জরুরি।

প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয়কে আরও সবুজ করে তোলার চেষ্টা চলছে। ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীরা ভবিষ্যতেও প্রকৃতির প্রতি যত্নশীল হবে।

বিদ্যালয় প্রাঙ্গণে বেড়ে ওঠা এসব গাছ একদিন ছায়া দেবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে হয়ে উঠতে পারে প্রকৃতিকে ভালোবাসা ও যত্ন নেওয়ার জীবন্ত পাঠ।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এআইয়ের যুগে ক্যারিয়ার গড়তে শুরুতেই যেসব দক্ষতায় জোর দিতে হবে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

গাছ লাগিয়ে সবুজ বিদ্যালয় গড়ার উদ্যোগ

প্রকাশের সময় ০১:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬