Dhaka শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক

সরকারি কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৩১ বার দেখা হয়েছে

সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানে ভ্রমণের ক্ষেত্রে বিজনেস বা এক্সিকিউটিভ ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই বিধিনিষেধের আওতায় পড়বেন।

এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন আদেশে সেই বিধানে পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক

সরকারি কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশের সময় ১১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬