Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে ঈদুল আজহার সম্ভাবনা ২৭ মে

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ২২ বার দেখা হয়েছে

ঢাকা: জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। খবর গালফ নিউজ। বুধবার (৬ মে) এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ সম্ভাবনার কথা জানান। তিনি একই সঙ্গে আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাত সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেয়ার সম্ভাবনা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং দিগন্তের প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই হিসাব অনুযায়ী, ১৮ মে হতে পারে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে, আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই তারিখগুলো কেবল বৈজ্ঞানিক পূর্বাভাস। আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

আমিরাতে ঈদুল আজহার সম্ভাবনা ২৭ মে

প্রকাশের সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬