Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে অধ্যক্ষ আশেক-ই-এলাহী

আব্দুর রহমান

প্রবীণ ব্যক্তিদের মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক আইনগত দলিল প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন সাতক্ষীরার বিশিষ্ট মানবাধিকারকর্মী ও অধ্যক্ষ আশেক-ই-এলাহী। তিনি ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জেনেভা শহরে জাতিসংঘ মানবাধিকার পরিষদ–এর নবগঠিত উন্মুক্ত আন্তঃসরকারি কার্যকরী দল (Inter Governmental Working Group–IGWG) এর প্রথম সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
এই বৈঠকে প্রবীণ ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষায় একটি আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক দলিল প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে। সফরকালে তিনি বিভিন্ন আন্তর্জাতিক এনজিও ও অ্যাডভোকেসি সভায়ও অংশগ্রহণ করবেন।
অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সফরের সার্বিক ব্যয় বহন করবে HelpAge International, যা The Global Alliance for the Rights of Older Peoples (GAROP)–এর সেক্রেটারিয়েটের হোস্ট প্রতিষ্ঠান। GAROP হলো প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা একটি আন্তর্জাতিক জোট, যা জাতিসংঘ–এর IGWG কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। জোটটির লক্ষ্য হলো প্রবীণদের জন্য মর্যাদাপূর্ণ, সুস্থ, নিরাপদ ও সক্রিয় জীবন নিশ্চিত করা।
অধ্যক্ষ আশেক-ই-এলাহী ‘PROGOTI (People’s Research on Grassroots Ownership & Traditional Initiative)’–এর প্রতিষ্ঠাতা এবং GAROP–এর সদস্য সংগঠনের প্রতিনিধি। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি আদি যমুনা নদী বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন মানবাধিকার, পরিবেশ ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এর আগে তিনি হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। এসব সম্মেলনের মধ্যে যোগাযোগ অধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), জলবায়ু তহবিলের স্বচ্ছতা, প্রবীণদের মানবাধিকার এবং পানি অধিকার বিষয়ক বৈঠক উল্লেখযোগ্য। বিশেষ করে Asian Development Bank–এর বার্ষিক সাধারণ সভায় পানি অধিকার বিষয়েও তিনি অংশগ্রহণ করেন।
মানবাধিকারকর্মীদের মতে, এই বৈঠকে অধ্যক্ষ আশেক-ই-এলাহীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গৌরবের এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবীণদের অধিকার প্রতিষ্ঠায় দেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১৮৭ পড়া হয়েছে